বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এআইইউবি ও প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের গ্রুপ বীমা চুক্তি

  |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   35 বার পঠিত

এআইইউবি ও প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের গ্রুপ বীমা চুক্তি

অর্থবিজ প্রতিবেদক ঃ
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটি গ্রুপ বীমা চুক্তি ¯^াক্ষরিত হয়েছে| এই চুক্তির ফলে এআইইউবি’র পলিসি ধারকরা প্রোটেক্টিভ ইসলামী লাইফের বিভিন্ন ¯^াস্থ্যসেবা এবং বীমা সুবিধা উপভোগ করতে পারবেন|
এআইইউবি-র পলিসি ধারকদের জন্য প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স প্রদান করবে হাসপাতাল ক্যাশব্যাক, ডায়াগনস্টিক টেস্টে ডিসকাউন্ট, লাইফ বীমা এবং দুর্ঘটনা বীমা সহ বিস্তৃত বীমা কভারেজ| এই সুবিধাগুলোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য সদস্যদের জন্য সাশ্রয়ী ¯^াস্থ্যসেবা এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করা হবে|
সম্প্রতি অনুষ্ঠিত ¯^াক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর ডিন ও ট্রেজারার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. তাজুল ইসলাম, প্রো ভিসি অধ্যাপক ড. মো. আবদুর রহমান, ডাইরেক্টর ফাইন্যান্স মো. খন্দকার সাব্বির কবির, এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ডা. কিশোর বিশ্বাস, সিএফও মো. শহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা|

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191