
| বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 47 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক ঃ
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সিদ্ধান্তহীনতায় বীমা কোম্পানিগুলির লাইসেন্স নবায়ন হচ্ছে না| এ অবস্থায় বীমা কোম্পানিগুলো নবায়ন ছাড়াই বীমা ব্যবসা পরিচালনা করে যাচ্ছে|
প্রচলিত বীমা আইনে প্রতি বছর নভে¤^র মাসের মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে লাইসেন্স নবায়নের আবেদন করতে হয়| বীমা কোম্পানিগুলো সময়মতো নিয়ম মেনেই নবায়নের জন্য আবেদন করে| কিন্তু বাধ সাজে কর্তৃপক্ষের নবায়ন ফি বৃদ্ধির উদ্যোগ| এর ফলে বীমা কর্তৃপক্ষ লাইসেন্স নবায়ন না করে আটকিয়ে রাখে| অবশেষে নবায়ন ফি বৃদ্ধি করে ৪ ফেব্রুয়ারি নতুন গেজেট প্রকাশ করা হয়| এরপর বর্ধিত হারে ফি জমা দিতে বলা হয় বীমা কোম্পানিগুলোকে| এতে অধিকাংশ বীমা কোম্পানি আপত্তি জানায়| মাত্র ১৩টি বীমা কোম্পানি বর্ধিত ফি জমা দিয়ে লাইসেন্স নবায়ন করিয়ে নেয়| বেসরকারি খাতের ৮০টি বীমা কোম্পানির মধ্যে ৬৭টি বীমা কোম্পানির লাইসেন্স এখনো নবায়ন হয়নি| অথচ এ সকল বীমা কোম্পানি যথাসময়েই ফি জমা দিয়ে নবায়নের জন্য আবেদন করে বীমা কর্তৃপক্ষের কাছে| তাদের বক্তব্য আমরা কেন দুইবার ফি জমা দিব| কর্তৃপক্ষের পক্ষ থেকে বীমা কোম্পানিগুলোকে বার বার তাগাদা দেয়া সত্ত্বেও এ সকল বীমা কোম্পানি বর্ধিত হারে ফি জমা দিচ্ছে না| বীমা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বীমা কোম্পানির তোপের মুখে পড়েছে| বিষয়টি সুরাহা করতে এখন তারা মন্ত্রনালয়ের নিদের্শনা চেয়েছে| মন্ত্রনালয়ের নির্দেশনা পাবার পর কর্তৃপক্ষ এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিবে বলে জানা গেছে|
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যমান বিধান অনুযায়ী কোম্পানিগুলো ২০২৫ সালের ৩০ নভে¤^রের মধ্যে ২০২৬ সালের লাইসেন্স নবায়নের জন্য আবেদন ও ফি জমা দেয়| তবে ২০২৬ সালে বিধিমালা সংশোধন করে নবায়ন ফি বাড়ানো হলে আইডিআরএ নতুন হারে অতিরিক্ত ফি দাবি করে| এতে আপত্তি জানিয়ে অধিকাংশ কোম্পানি আগের হারেই ফি পরিশোধ করে| এ কারনে তাদের লাইসেন্স নবায়ন না করে আটকে রাখা হয়|
বীমা কোম্পানিগুলোর দাবি, তারা ২০২৫ সালের মধ্যেই আইন অনুযায়ী নবায়ন ফি পরিশোধ করেছে| তাই পরবর্তী সময়ে সংশোধিত বিধিমালা অনুযায়ী অতিরিক্ত ফি দাবি করা আইনসঙ্গত নয়| এ অবস্থায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) বর্ধিত ফি ছাড়া লাইসেন্স নবায়নের অনুরোধ জানালেও সংগঠনের এ দাবী আমলে নেয়নি আইডিআরএ| অবশেষে বিষয়টি নিয়ে আইনি মতামত ও নির্দেশনা চেয়ে আইডিআরএ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আবেদন করেছে|
গত ২৬ এপ্রিল আইডিআরএ’র উপপরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান ¯^াক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি জারি করা সংশোধিত গেজেট অনুযায়ী বীমা কোম্পানির লাইসেন্স নবায়ন ফি প্রতি হাজার গ্রস প্রিমিয়ামের বিপরীতে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে| অথচ অধিকাংশ কোম্পানি আগের হার অনুযায়ী প্রতি হাজার গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা জমা দিয়ে লাইসেন্স নবায়নের আবেদন করেছে|
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ২০১৮ সালে লাইসেন্স ফি ৩ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ১ টাকা নির্ধারণ করায় আইডিআরএ’র আয় কমে যায়| এদিকে জনবল বৃদ্ধি, ডিজিটাইজেশন এবং বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়নের কারণে ব্যয় বেড়ে যাওয়ায় লাইসেন্স ফি বাড়ানো হয়েছে|
আইডিআরএ’র তথ্যমতে, বর্ধিত ফি দিয়ে ইতোমধ্যে ৪টি লাইফ এবং ৯টি নন-লাইফ বীমা কোম্পানি লাইসেন্স নবায়ন করেছে| তবে বাকি ৬৭টি কোম্পানি অতিরিক্ত ফি না দেওয়ায় তাদের লাইসেন্স নবায়ন সম্ভব হয়নি|
বীমা আইন, ২০১০ অনুযায়ী, পরবর্তী বছরের লাইসেন্স নবায়নের আবেদন ও ফি জমা দিতে হয় আগের বছরের ৩০ নভে¤^রের মধ্যে| সে অনুযায়ী বীমা কোম্পানিগুলো ২০২৫ সালের মধ্যেই ২০২৬ সালের জন্য নির্ধারিত ফি জমা দেয়|
তবে ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি গেজেট আকারে প্রকাশিত সংশোধিত বিধিমালায় নবায়ন ফি বাড়িয়ে প্রতি হাজার গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা থেকে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়| এই নতুন হারই এখন বিরোধের কেন্দ্রবিন্দু|
বীমা কোম্পানিগুলোর যুক্তি যে সময় তারা ফি জমা দিয়েছে, তখন পুরনো বিধিমালাই কার্যকর ছিল| তাই পরবর্তীতে সংশোধিত হার প্রয়োগ করে অতিরিক্ত ফি দাবি করা আইনসম্মত নয়|
আইডিআরএ বলছে, সংস্থাটির ব্যয় নির্বাহ সম্পূর্ণ নিজ¯^ আয়ের ওপর নির্ভরশীল| ২০১৮ সালে ফি কমানোর ফলে আয় কমে যায়| এর মধ্যে জনবল বৃদ্ধি, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, ন্যাশনাল কোর ইন্স্যুরেন্স সলিউশনসহ বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়নের কারণে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে| এই বাস্তবতায় ফি বাড়ানো প্রয়োজন হয়ে পড়ে এবং তা ২০২৬ সাল থেকে কার্যকর করা হয়|
মাত্র ১৩টি কোম্পানি বর্ধিত ফি দিয়ে লাইসেন্স নবায়ন করেছে| বাকি ৬৭টি কোম্পানি অতিরিক্ত ফি দিতে অ¯^ীকৃতি জানানোয় তাদের লাইসেন্স ঝুলে আছে| বীমা খাতের সংশ্লিষ্টরা বলছেন, লাইসেন্স নবায়ন না হলে কোম্পানিগুলোর কার্যক্রম, নতুন ব্যবসা গ্রহণ এবং গ্রাহক আস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে|
উদ্ভূত পরিস্থিতিতে আইডিআরএ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে আইনগত মতামত ও নির্দেশনা চেয়ে চিঠি পাঠিয়েছে| ২৬ এপ্রিল পাঠানো ওই চিঠিতে ২০২৬ সালের জন্য কোন হারে নবায়ন ফি প্রযোজ্য হবে-সে বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা চাওয়া হয়েছে|
এদিকে, বর্ধিত ফি বাতিলের দাবিতে ইতোমধ্যে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে| সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা জন¯^ার্থে লিগ্যাল নোটিশ পাঠিয়ে ৪ ফেব্রুয়ারির সংশোধনী বাতিল এবং ২০১৮ সালের ফি কাঠামো বহাল রাখার দাবি জানিয়েছেন|
বিশেষজ্ঞদের মতে, এই বিরোধ মূলত “রেট্রোস্পেকটিভ প্রয়োগ” (পূর্ববর্তী সময়ের ওপর নতুন আইন প্রয়োগ) নিয়ে| আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দেওয়ার পর নতুন হার চাপিয়ে দেওয়া হলে তা আইনি প্রশ্নের মুখে পড়তে পারে|
তারা আরও বলছেন, দ্রুত সমাধান না এলে বীমা খাতে আস্থার সংকট ˆতরি হতে পারে এবং নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠতে পারে|
দেশের বীমা কোম্পানিগুলোর সংগঠন -বিআইএ এই বর্ধিত ফি ছাড়াই লাইসেন্স নবায়ন করে দিতে আইডিআরএকে চিঠি দিলেও তা রক্ষা করেনি| বরং এই ফি নিয়ে টানাপোড়েনের কথা জানিয়ে ইতিমধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা ও মতামত চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি| গত ২৬ এপ্রিল আইডিআরএ’র পক্ষ থেকে উপপরিচালক (নন লাইফ) মোঃ সোলায়মান সচিব বরাবর এই চিঠি দিয়েছেন|

Posted ৭:২০ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


