
| বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 44 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
পুঁজিবাজার ও বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা যথাক্রমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগে বয়সসীমা তুলে দিয়ে এু সংক্রান্ত দুটি পৃথক সংশোধনী বিল জাতীয় সংসদে আজ কণ্ঠভোটে পাস হয়েছে|
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিল দুটি উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী| সংশোধনী অনুযায়ী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্য নিয়োগে ৬৭ বছরের বয়সসীমার বিধান বিলুপ্ত করা হয়েছে| এ লক্ষ্যে ‘বীমা আইন, ২০১০’-এর সংশোধনী পাস হয়েছে| একই সময়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বিদ্যমান ৬৫ বছরের বয়সসীমা বাতিল করা হয়েছে| এ জন্য ‘বিএসইসি আইন, ১৯৯৩’ সংশোধন করা হয়েছে|
বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়, পুঁজিবাজার ও বিমা খাতের মতো গুরুত্বপূর্ণ খাতে অভিজ্ঞ, দক্ষ ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করতে আইনগুলো সময়োপযোগী করা প্রয়োজন| আইডিআরএ আইনের ধারা ৭-এ চেয়ারম্যান ও সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতার বিধান রয়েছে| আগে উপধারা (৩)-এর ‘ছ’ দফা অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হলে কেউ এ পদে থাকার যোগ্যতা হারাতেন| সংশোধনের মাধ্যমে এ দফা বাতিল করা হয়েছে| তবে বিল দুটির বিপক্ষে ভোট দেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা|

Posted ৯:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


