বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ডেলটা লাইফের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   39 বার পঠিত

রাজশাহীতে ডেলটা লাইফের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

অর্থবিজ ডেস্ক :
রাজশাহী অঞ্চলের ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন সামনে রেখে ডেল্টা লাইফের এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে| সম্প্রতি রাজশাহী সার্ভিস সেন্টারের আওতাধীন উন্নয়ন কর্মী ও কর্মকর্তাদের অংশগ্রহণে ‘উন্নয়নের অগ্রগতি; বাস্তবায়নের পরিকল্পনা’ শীর্ষক এ সভা আয়োজন করা হয়|
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু এফসিএমএ, এফসিএস| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ইভিপি ও একক বীমা উন্নয়ন প্রধান মো. ফরহাদ জলিল|
এছাড়াও সভায় রাজশাহী অঞ্চলের সংগঠন প্রধান মো. গোলাম রসুল (ডিভিপি-০৪৬৭), রাজশাহী সার্ভিস সেন্টারের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম (ভিপি) সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উন্নয়ন কর্মীরা অংশ নেন|
সভায় রাজশাহী অঞ্চলের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ২০২৬ সালের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়|

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191