বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ

  |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   41 বার পঠিত

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ

অর্থবিজ প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে নির্বাচিত ৪৯ জনের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)|
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসি সচিবের রুটিন দায়িত্বে থাকা কেএম আলী নেওয়াজ ¯^াক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়| বাকি একটি আসন নিয়ে এখনও জটিলতা আছে| এই একটি আসনের বিষয়টি ইসির নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে|
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, ‘বুধবার বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন ও ¯^তন্ত্র একজনকে নির্বাচিত ঘোষণা করা হয়|’
তিনি বলেন, ‘তাদের নাম প্রকাশের পর এখন সংরক্ষিত আসনের এসব সদস্যের শপথ আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গেজেটের কপি সংসদ সচিবালয়ে পাঠানো হবে|’
আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট থাকলেও প্রতি আসনের বিপরীতে একক প্রার্থী থাকায় নির্বাচনের প্রয়োজন হয়নি|

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191