বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকে আবেদন

এক্সিম ব্যাংকের সাবেক পরিচালকরা পুনর্বহাল হচ্ছেন!

  |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   33 বার পঠিত

এক্সিম ব্যাংকের সাবেক পরিচালকরা পুনর্বহাল হচ্ছেন!

অর্থবিজ প্রতিবেদক ঃ
বেসরকারি খাতের এক্সিম ব্যাংক পিএলসি একীভূত কাঠামো সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে বেরিয়ে আসতে চাচ্ছে| সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ¯^পনের নেতৃত্বে ব্যাংকটির সাবেক পরিচালনা পর্ষদ এ লক্ষে সোমবার (৪ মে) বাংলাদেশ ব্যাংকে আবেদন জানিয়েছে|
ব্যাংক রেজল্যুশন আইনের ১৮(ক) ধারার আওতায় এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম ¯^পন| তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক আবেদনটি গ্রহণ করেছে| ব্যাংক রেজল্যুশন আইনের ১৮(ক) এমন একটি ধারা, যেখানে সাবেক শেয়ারধারকদের আবারও ব্যাংকের নিয়ন্ত্রণে ফেরার সুযোগ রাখা হয়েছে|
এর আগে গত ২৭ এপ্রিল সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) একই ধরনের আবেদন করে| অল্প সময়ের ব্যবধানে দুই ব্যাংকের এমন পদক্ষেপে একীভূত কাঠামোর কার্যকারিতা ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে|
গত বছরের ২১ ডিসে¤^র অর্থপাচার, উচ্চ খেলাপি ঋণ ও তারল্য সংকটে থাকা পাঁচটি ব্যাংক একীভূত করে রাষ্ট্রায়ত্ত এই শরিয়াহভিত্তিক ব্যাংক গঠন করা হয়| একীভূত ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এসআইবিএল|
এর আগে ৫ নভে¤^র বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণা করে এবং অকার্যকর হিসেবে চিহ্নিত করে| তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর বলেন, সম্পদের তুলনায় দায় বেশি হওয়ায় শেয়ারগুলোর মূল্য নেগেটিভ হয়ে যায়| আন্তর্জাতিক মানদণ্ড মেনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে| তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের ক্ষেত্রে বিনিয়োগকারীদের মতামত ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়ায় সমালোচনা ওঠে|
পরে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ আইনে রূপান্তরের সময় ১৮(ক) ধারা যুক্ত করা হয়, যেখানে সাবেক শেয়ারধারকদের ফেরার সুযোগ রাখা হয়| সেই সুযোগ কাজে লাগিয়ে একের পর এক আবেদন আসছে|

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191