
| বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | প্রিন্ট | 29 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসবে আগামী ৭ জুন| রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (৭ মে) আহ্বান করেছেন|
রাষ্ট্রপতির কার্যালয় থেকে দেয়া এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ জুন রোববার বিকাল ৩ টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করা হয়েছে| এই অধিবেশনে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে| প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট|
অর্থমন্ত্রনালয়ের অর্থবিভাগ সূত্রে জানা গেছে, ৭.৯০ লাখ কোটি টাকার বাজেট করার পরিকল্পনা নিয়েছে সরকার| এরমধ্যে ২.৩০ লাখ কোটি টাকা উন্নয়ন খাতে ব্যয় করা হবে| আর ৫.৬০ লাখ কোটি টাকা ব্যয় করা হবে পরিচালন খাতে| বিপুল এই ব্যয় নির্বাহের লক্ষে সরকার ৫.৬৪ লাখ কোটি টাকার রাজ¯^ সংগ্রহ করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে| আর ২.২৬ লাখ কোটি টাকা ঘাটতি থাকবে, যা অভ্যন্তরীণ ও ˆবদেশিক উৎস থেকে ঋণ নেওয়া হবে|
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে| নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ট দল হিসেবে বিএনপি সরকার গঠন করেছে| পরে গত ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি| প্রথম অধিবেশন শেষ হয়েছে গত ৩০ এপ্রিল|

Posted ৭:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
Arthobiz | zaman zaman


