
| বুধবার, ১৩ মে ২০২৬ | প্রিন্ট | 35 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ী যমুনা লাইফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আজ বুধবার (১৩ মে) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালি—রাজিউন)| তার বয়স হয়েছিল ৮৩ বছর| তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন| কয়েকদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন|
তার মৃত্যুতে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গভীর শোক প্রকাশ করেছে| কোম্পানির ডিভিপি (বোর্ড অ্যাফেয়ার্স) সাজেদা পারভীন ¯^াক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, তার দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রম যমুনা লাইফের প্রতিষ্ঠা ও অগ্রযাত্রায় এক অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে| তার মৃত্যুতে দেশের বীমা খাত একজন দক্ষ ও আদর্শ অভিভাবককে হারালো|
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে কোম্পানির পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়|

Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬
Arthobiz | zaman zaman


