বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনূস সরকারের কর্মকান্ড তদন্তে হাইকোর্টে রিট

  |   রবিবার, ১৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   43 বার পঠিত

ইউনূস সরকারের কর্মকান্ড তদন্তে হাইকোর্টে রিট

অর্থবিজ প্রতিবেদক:
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবিতে হাইকোর্টে আজ একটি রিট আবেদন করা হয়েছে| ২১ মে বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত|
বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমš^য়ে আজ রোববার (১৭ মে) গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন| আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ| রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল|
শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আইনজীবী এম কে রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডে অর্থনীতি, ¯^াস্থ্যসহ বিভিন্ন খাতে অস্থিতিশীলতা ˆতরি হয়েছে| রিটে কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়েছে, যাতে সরকারের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা যায়|
এম কে রহমান আরও বলেন, ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে অপসারণের মতো পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়টিও রিটে উল্লেখ করা হয়েছে| রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সংঘটিত বিভিন্ন ঘটনার তদন্ত চাওয়া হয়েছে| তদন্তের পদ্ধতি সরকার নির্ধারণ করবে বলেও তিনি উল্লেখ করেন|

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৬ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191