বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইডিআরএ’র নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন’র দায়িত্ব গ্রহন

  |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   49 বার পঠিত

আইডিআরএ’র নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন’র দায়িত্ব গ্রহন

অর্থবিজ প্রতিবেদক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন আজ বৃহস্পতিবার (১৮ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন| আইডিআরএ’র সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান|
তিনি দায়িত্ব গ্রহণের পর আইডিআরএ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় যোগ দেন| সভায় তিনি দেশের বীমা খাতের আধুনিকায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন|
সভায় মীর নাদিয়া নিভিন বলেন, দেশের বীমা খাতকে আরও শক্তিশালী, ¯^চ্ছ ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে প্রচলিত পরিপালন-ভিত্তিক তদারকি ব্যবস্থা থেকে ধীরে ধীরে ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থায় উত্তরণ প্রয়োজন| এর মাধ্যমে বীমা কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহক ¯^ার্থ সুরক্ষার বিষয়গুলো আরও কার্যকরভাবে মূল্যায়ন ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে|
তিনি বলেন, “একটি প্রতিষ্ঠানের সার্বিক সফলতা এবং একটি খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য সুস্পষ্ট ও বাস্তবসম্মত ভিশন অপরিহার্য| সেই ভিশন বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থা, বীমা কোম্পানি এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে সমšি^তভাবে কাজ করতে হবে|”
নতুন চেয়ারম্যান আরও বলেন, বীমা খাতের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি এবং শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর দাবি নিষ্পত্তি, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আধুনিক নিয়ন্ত্রণ ও তদারকি কাঠামো গড়ে তোলার বিকল্প নেই| তিনি জানান, এসব লক্ষ্য অর্জনে আইডিআরএ আন্তর্জাতিক মানদণ্ডসম্মত এবং প্রযুক্তিনির্ভর নিয়ন্ত্রক কাঠামো উন্নয়নে কাজ করবে|
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেক| এছাড়া এফআইডির অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, আইডিআরএর সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন| আইডিআরএর সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন|

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191