বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

  |   সোমবার, ২৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   29 বার পঠিত

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

অর্র্থবিজ প্রতিবেদক :
দেশবরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশে পাপেট চর্চার অন্যতম প্রাণপুরুষ এবং একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার আর নেই|
আজ সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান| তার বয়স হয়েছিল ৯১ বছর| হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে|
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার| শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়| কয়েকদিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেয়া হয়| কিন্তু আবারও শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় ভেন্টিলেটরে নেয়া হয়|
এর আগে তার স্ত্রী মেরী মনোয়ার জানিয়েছিলেন, ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন|
১৯৩৫ সালের ১সপ্টেম্বের সমাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার| তার পৈত্রিক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে|
তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার ছেলে| দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, টেলিভিশন, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণসহ দেশের শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি| শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ ২০০৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়|

নবম শ্রেণিতে পড়ার সময়ই রাষ্ট্রভাষা আন্দোলনে যুক্ত হন তিনি| ছবি আঁকার কারণে কারাবরণও করতে হয়েছিল| কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের নকশার অন্যতম রূপকার ছিলেন তিনি| তার সৃষ্ট জনপ্রিয় চরিত্র ‘পারুল’ যেমন দর্শকপ্রিয়তা পেয়েছে, তেমনি আন্তর্জাতিকভাবে পরিচিত শিশুতোষ চরিত্র ‘মীনা’র সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন|
শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে দেশের অন্যতম জনপ্রিয় ও মানসম্মত টেলিভিশন অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ নির্মাণের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন তিনি| তার নির্মিত ‘মনের কথা’ অনুষ্ঠানও ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল| কর্মজীবনের শুরুতে তিনি পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন| পরে বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি), বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে উচ্চপদে দায়িত্ব পালন করেন|

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৭ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191