
| মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | 17 বার পঠিত

y অর্থবিজ প্রতিবেদক :
বীমা শিল্পে বিশেষ অবদানের স্বীকিৃতিস্বরুপ কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২৬’ এ ভূষিত হয়েছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী|
সম্প্রতি প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে কালারস মাল্টিমিডিয়া আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে পপুলার লাইফের সিইও বি এম ইউসুফ আলীর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেয়া হয়|
বীমা সেবা দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সার্বিকভাবে দেশের বীমা শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এই বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি| অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন|
কালারস মাল্টিমিডিয়ার উপদেষ্টা ও বরেণ্য সঙ্গীত শিল্পী পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন স্তরের নামী-দামী শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|

Posted ১:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Arthobiz | zaman zaman


