বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজনেস আমেরিকা’র সেরা ১’শত সিইও’র তালিকায় এনআরবি লাইফের এমডি শাহ জামাল হাওলাদার

  |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   28 বার পঠিত

বিজনেস আমেরিকা’র সেরা ১’শত সিইও’র তালিকায় এনআরবি লাইফের এমডি  শাহ জামাল হাওলাদার

অর্থবিজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ‘বিজনেস আমেরিকা’র বিশেষ প্রকাশনায় বাংলাদেশের সেরা ১০০ সিইও’র তালিকায় স্থান পেয়েছেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ শাহ জামাল হাওলাদার|
সূত্র মতে, নেতৃত্ব, ব্যবস্থাপনা দক্ষতা এবং বীমা খাতে গুরুত্বপূর্ণ অবদানের ¯^ীকৃতি¯^রূপ তাকে এ সম্মাননা প্রদান ও তালিকায় স্থান দেওয়া হয়েছে| বিজনেস আমেরিকা ম্যাগাজিনের মতো একটি আন্তর্জাতিক ¯^নামধন্য ম্যাগাজিনে সেরা ১০০ জন সিইও -এর তালিকায় দেশের জীবন বীমা খাতের একজন কৃতি ব্যক্তিত্বের স্থান পাওয়া দেশের বীমা সেক্টরের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক|
মোঃ শাহ জামাল হাওলাদার দীর্ঘদিন যাবৎ বীমা সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন| এনআরবি ইসলামিক লাইফ ইনৃস্যুরেন্সের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দায়িত্ত্ব পালন করে আসছেন এবং তার নেতৃত্বে অত্যন্ত ¯^ল্প সময়ে এনআরবি ইসলামিক লাইফ দেশের অন্যতম জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে| বিজনেস আমেরিকা কর্তৃক তার এই অসাধারণ অর্জন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র প্রতি গ্রাহকদের আস্থা, বিশ্বাস ও গ্রহণযোগ্যতাকে আরো সুদৃঢ় করবে| খবর বিজ্ঞপ্তি|

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191