
| শুক্রবার, ১৯ জুন ২০২৬ | প্রিন্ট | 44 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
একুশে পদকপ্রাপ্ত জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য কবি সাংবাদিক আল মুজাহিদী আর নেই| আজ শুক্রবার বেলা ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি —রাজিউন)| তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর|
তিনি স্ত্রী পারভীন, ছেলে শাবিব আল মুজাহিদী, মেয়ে মারিয়ামা জাবীন আল মুজাহিদী, নাতিুনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন| মিরপুর বুদ্ধিজীবী গোরস্তানে তাকে দাফন করা হবে| এর আগে সকাল ১২ টায় জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা হবে|
পারিবারিক সূত্রে জানা গেছে, আল মুজাহিদী দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন| তাঁর হার্টে দুবার রিং পরানো হয়| গত বছর জুলাই মাসে চিকুনগুনিয়ায় আক্রান্ত হন| তাঁর কিডনিতেও সমস্যা দেখা দেয়| গত ২৩ এপ্রিল তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়| অবস্থার কিছুটা উন্নতি হলে ২৬ মে হাসপাতাল থেকে উত্তরার ১০ সেক্টরের নিজ বাসভবনে আনা হয়| পরে আবার অসুস্থ হলে ৪ জুন তাঁকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়| এ সময় তাঁর কিডনি, হৃদ&যন্ত্রসহ একাধিক অঙ্গের কার্যকারিতা কমে গেছে বলে চিকিৎসক জানান| অবস্থার আরও অবনতি হলে ১৫ জুন আল মুজাহিদীকে আবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়| পরের দিন থেকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল| আজ তিনি গুরুতর হৃদ&রোগে আক্রান্ত হন (কার্ডিয়াক অ্যারেস্ট)| বেলা ১টা ৪০ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন|
কবি আল মুজাহিদীর জন্ম ১৯৪৩ সালের ১৯ জুন, টাঙ্গাইলে| তিনি দীর্ঘ তিন দশকেরও বেশিকাল ˆদনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেন| রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর কুড়িটির অধিক কাব্যগ্রন্থসহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক| তিনি কবিতার পাশাপাশি উপন্যাস, ছোটগল্প, শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন|
তার উল্লেখযোগ্য গ্রন্থ সমূহ হচ্ছে, কাব্যগ্রন্থ—হেমলকের পেয়ালা, ধ্রুপদ ও টেরাকোটা, যুদ্ধ নাস্তি, মৃত্তিকা অতি-মৃত্তিকা, প্রিজন ভ্যান, দিদেলাস ও ল্যাবিরিস্থ, ঈডের হ্যামলেট, প্রাচ্য পৃথিবী, পৃথিবীর ধুলো, সৌর জোনাকি, ভিতা নুওভা, অ্যাকাডেমাসের বাগান, আল মুজাহিদীর শ্রেষ্ঠ কবিতা, আল মুজাহিদীর প্রেমের কবিতা, সন্ধ্যার বৃষ্টি, কালেরবন্দীতে, পাখির পৃথিবী, আলবাট্রাস, ভঙুর গোলাপ, কাঁদো হিরোশিমা কাঁদো নাগাসাকি ও পালকি চলে দুলকি তালে প্রভৃতি|
উপন্যাসসমূহ—প্রথম প্রেম, চাঁদ ও চিরকুট, মিলু এট ও স্যোন্যাটা, লাল বাতির হরিণ, রুপোলি রোদ্দুর, আলোর পাখিটা, ছুটির ছুটি, খোকার আকাশ ও খোকার যুদ্ধ| গল্পগ্রন্থ—প্রপঞ্চের পাখি, বাতাবরণ ও ভরা কটাল মরা কটালের চাঁদ| শিশুসাহিত্য—হালুম হুলুম, তালপাতার সেপাই, শেকল কাটে খাঁচার পাখি, সোনার মাটি রূপোর মাটি ও ইস্টিশানে হুইসেল|
কবি আল মুজাহিদীর মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শোক জানিয়েছেন|

Posted ৮:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২৬
Arthobiz | zaman zaman


