
| মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | প্রিন্ট | 25 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ| ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে ৩ জুলাই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরানে যাবেন|
কূটনৈতিক একটি সূত্রে এ তথ্য জানা গেছে, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে আগামী ৩ জুলাই স্পিকার হাফিজ উদ্দিনের তেহরানে যাওয়ার কথা রয়েছে| বাংলাদেশের স্পিকারকে পাঠানো আমন্ত্রণপত্রে ইরানের স্পিকার লিখেছেন, “এই ঐতিহাসিক ও মহিমাšি^ত আয়োজনে আপনাকে আতিথেয়তা দেওয়ার সুযোগ পেতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি|”
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে এবং ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে|

Posted ৩:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Arthobiz | zaman zaman


