বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি ক্রয় সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটি গঠন

  |   সোমবার, ০৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   25 বার পঠিত

সরকারি ক্রয় সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটি গঠন

অর্থবিজ প্রতিবেদক :
সরকারি ক্রয় কার্যক্রমকে আরও কার্যকর, ¯^চ্ছ ও ফলপ্রসূ করতে উচ্চপর্যায়ের একটি কমিটি পুনর্গঠন করেছে সরকার| পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান|
রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে| প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে|
এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫-এর আওতায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ দেবে| পাশাপাশি সংশ্লিষ্ট দুই কমিটি কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্বও পালন করবে|
পুনর্গঠিত কমিটির সদস্যরা হলেন— বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ|

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৪ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191