বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপপ্রচারের প্রতিবাদ জানালেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের সিইও

  |   বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   162 বার পঠিত

অপপ্রচারের প্রতিবাদ জানালেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের সিইও

অর্থবিজ প্রতিবেদক :
গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স লিমিটেডকে নিয়ে মিডিয়ায় প্রকাশিত খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরী। তিনি আজ কোম্পানিটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে এই প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৯৯৯ সালে লাইসেন্স পেয়ে গোল্ডেন লাইফ ইনিসিওরেন্স কোম্পানী ২০০০ সালে ব্যবসা কর্যক্রম পরিচালনা শুরু করে। অর্থমন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের (আইডিআরএ) কঠোর নিয়ন্ত্রণে দীর্ঘ দুই যুগ ধরে অতি সুনামের সঙ্গে গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেডের বীমা ব্যবসা পরিচালিত হয়ে আসছে। গোল্ডেন লাইফ ইনসিওরেন্স বিগত ৩ বছরে ৫৪ হাজার ২৫০ জন বীমা গ্রাহকের ৯১ কোটি ৯৯ লাখ টাকা বীমা দাবী পরিশোধ করেছে।
তিনি কোন মিডিয়ার নাম উল্লেখ না করে বলেন, অতিসম্প্রতি একটি গণমাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে গোল্ডেন লাইফ ইনস্যুরেন্সের সুনাম ক্ষুন্ন করতে বিভ্যান্তিকর খবর প্রচার করেছে। এ সব খবরকে অতিরঞ্জিত ও ভিত্তিহীন উল্লেখ করে তিনি কোম্পানীর পক্ষ থেকে এই খবরের তীব্র প্রতিবাদ জানান।
তিনি বলেন, আমরা গ্রাহকদের পাওনা দাবী চলমান প্রক্রিয়ায় যথারীতি পরিশোধ করে আসছি এবং আগামীতেও একই ধারাবাহিকতায় আবশ্যিকভাবে পরিশোধ করবো। তিনি এ বিষয়ে কারো বিভ্রান্ত কিম্বা বিচলিত না হওয়ার আহবান জানান।
তিনি আরও বলেন, করোনা সংকট মোকাবেলার পর রাশিয়া ইউক্রেনসহ চলমান নানা যুদ্ধে সৃষ্ঠ বৈশ্বিক আর্থিক মন্দার মধ্যেও গোল্ডেন লাইফ ইনসিওন্স যথারীতি এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি এ সকল অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সকল মহলের সহযোগিতা কামনা করেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ১০:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191