
| রবিবার, ০৭ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 115 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশ ফিন্যান্স লিমিটেড, বাংলাদেশ ফিন্যান্স সিকিউরিটিজ লিমিটেড ও বাংলাদেশ ফিন্যান্স ক্যাপিটালের সঙ্গে গ্রুপ ট্রার্ম লাইফ ও হেলথ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দিন ও বিডি ফিন্যান্সের সিএফও সাজ্জাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ।এ চুক্তির ফলে বিডি ফিন্যান্সসহ চুক্তিবদ্ধ ৩টি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা এবং স্ত্রী ও সন্তানেরা নাশনাল লাইফ থেকে স্বাস্থ্য বীমার সুবিধা ভোগ করবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, জনবীমা উন্নয়ন প্রধান ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম, এসইভিপি মো. এনামুল হক ও গ্রুপ বীমা বিভাগের প্রধান কাজী মোহাম্মদ মহসীন ও বাংলাদেশ ফিন্যান্সের হেড অব ট্রেজারি মো. যুবরাজ হোসেন, সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. আবু ওবায়েদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ এপ্রিল ২০২৪
Arthobiz | zaman zaman


