বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পপুলার লাইফ ৬ কোটি ৩০ লাখ টাকাা বীমা দাবির চেক হস্তান্তর করল

  |   শনিবার, ২০ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   116 বার পঠিত

পপুলার লাইফ ৬ কোটি ৩০ লাখ টাকাা বীমা দাবির চেক হস্তান্তর করল

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সম্প্রতি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে। খবর বিজ্ঞপ্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। এতে সভাপতিত্ব করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, সিনিয়র ডিএমডি মো. নওশের আলী নাঈম, মো. আবু তাহের ও মো. হাবিবুর রহমান, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার ও সৈয়দ সুলতান মাহমুদ।
এ ছাড়াও প্রকল্প পরিচালক ও প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫০ অপরাহ্ণ | শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191