বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সিইও জিয়াউল হক বিআইএ’র টেকনিক্যাল সাব-কমিটির প্রতিনিধি

  |   বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   117 বার পঠিত

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সিইও জিয়াউল হক বিআইএ’র টেকনিক্যাল সাব-কমিটির প্রতিনিধি

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) লাইফ টেকনিক্যাল সাব-কমিটির প্রতিনিধি মনোনিত হয়েছেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম জিয়াউল হক, এফএলএমআই।
বিআইএ’র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিততে এ তথ্য জানা গেছে।
এস এম জিয়াউল হক দেশের বীমা খাতে দক্ষতার সঙ্গে দুই যুগের অধিক সময় কাজ করে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগ থেকে ফার্স্ট ক্লাস সেকেন্ড পজিশন নিয়ে স্নাতক শেষ করে একই বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি লাভ করেন।
আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স (বর্তমান নাম মেটলাইফ) কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর কাজ করেছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। দুটি কোম্পানিতে দীর্ঘ ১৮/১৯ বছর গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। দেশের গুরুত্বপূর্ণ বীমা প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাজ করছেন ২০১৯ সালের ১ এপ্রিল থেকে।
তার দক্ষতা ও নৈপূণ্যতার মধ্য দিয়ে দেশের বীমা খাতে বিভিন্ন বিতরণ চ্যানেলের মাধ্যমে বীমা ব্যবসার সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করছেন। পাশাপাশি তিনি ক্ষুদ্র ও গ্রুপ বীমাসহ বিভিন্ন সেক্টরে বীমার প্রসারে কাজ করছেন।
বীমা পেশায় উচ্চতর ডিগ্রি হিসেবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লোমা (এলওএমএ) ইনস্টিটিউট থেকে এফএলএমআই এবং রি-ইন্স্যুরেন্স বিষয়ে এআরএ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া এবং বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
এস এম জিয়াউল হক ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদান করছেন। বর্তমানে তিনি বেলজিয়ামের স্বনামধন্য বীমা শিক্ষা প্রতিষ্ঠান ‘মাইক্রোইন্স্যুরেন্স মাস্টার’ থেকে মাইক্রোইন্স্যুরেন্সের ওপর একটি আন্তর্জাতিক সিইও’র মাস্টার্স অ্যাক্সিলারেশন প্রোগ্রাম সম্পন্ন করছেন। এস এম জিয়াউল হক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথেও সম্পৃক্ত রয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191