
| বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 172 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
দেশের বীমা খাতের বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আজ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)ও বিশ্বব্যাংক এক পরামর্শ সভা করেছে। আইডিআরএ’র কার্যালয়ে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ব ব্যাংক প্রতিনিধি, বিভিন্ন লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাগন এবং কর্তৃপক্ষের সদস্য ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ বীমা খাত উন্নয়ন প্রকল্পের (বিআইএসডিপি) পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. কামরুজ্জামান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।
সভায় স্মার্ট অর্থনীতি গঠনে বাংলাদেশের বীমা খাতের ভূমিকা সম্পর্কে একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিআরএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. নাজনিন কওসার চৌধুরী।
বাংলাদেশে ক্রমবর্ধমান মার্কেট পেনিট্রেশন এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টে সফলতা, ঝুঁকি, এবং পরবর্তী পদক্ষেপ বিষয়ে অপর একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জালালুল আজিম।
আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় আর্থিক খাতের স্থিতিশীলতা, নিয়ন্ত্রক মান এবং প্রবণতার অগ্রগতিতে বীমার ভূমিকা নিয়ে আরও একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন আর্থিক খাত বিশেষজ্ঞ ড্যানিটা লিন প্যাটেমোর।
সভায় সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-অর-রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান হাসিনা শেখ, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, রিলায়েন্স ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. খালেদ মামুন, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক, মেটলাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলাউদ্দিন আহমদ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন, গ্লোবাল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Posted ৭:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
Arthobiz | zaman zaman


