বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনিথ ইসলামী লাইফের ঈদ পুনর্মিলনী ও ম্যানেজার কনফারেন্স

  |   রবিবার, ২৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   94 বার পঠিত

জেনিথ ইসলামী লাইফের ঈদ পুনর্মিলনী ও ম্যানেজার কনফারেন্স

অর্থবিজ ডেস্ক :
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ঈদ পুনর্মিলনী ও ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অতিসম্প্রতি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর বিজ্ঞপ্তি
সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ডি এম ডি সৈয়দ মাহমুদুল হক আক্কাস, এ এফ উবাইদুল্লাহ মামুন এবং মোহাম্মদ আলাউদ্দিন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মো. তোফাজ্জেল হোসাইন মানিক। সভার সভাপতিত্ব করেন কোম্পানির সিনিয়র ডি এম ডি সৈয়দ মাসকরুল হক। সভায় প্রায় অর্ধশতাধিক বি এম তদূর্ধ্ব কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কোম্পানির জিএম মো. ইবাদুল ইসলাম ও এ কে এম নিয়ামতউল্লাহ বাবু।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191