বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসান তারেক দ্বিতীয় মেয়াদে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের সিইও’র নিয়োগ অনুমোদন

  |   মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   87 বার পঠিত

হাসান তারেক দ্বিতীয় মেয়াদে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের সিইও’র নিয়োগ অনুমোদন

অর্থবিজ প্রতিবেদক : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে হাসান তারেকের নিয়োগ নবায়ন প্রস্তাব অনুমোদন দিয়েছে । এতে তিনি কোম্পানির সিইও পদে দ্বিতীয় বারের মতো নিয়োগ পেলেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় হাসান তারেককে দ্বিতীয় বারের মতো কোম্পানির সিইও পদে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়। তার নিয়োগ নবায়ন প্রস্তাব অনুমোদন চেয়ে আবেদন করা হয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ আবেদন পত্রের সঙ্গে দেয়া প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে অনুমোদনের সিদ্ধান্ত নেয়। এতে হাসান তারেক কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে ৪ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত আরো তিন বছরের জন্য দায়িত্ব পালনের সুযোগ পেলেন।
হাসান তারেক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। প্রথমে অফিসার হিসেবে উত্তরা ব্যাংক এ চাকরিতে যোগদানের মাধ্যমে তার পেশাজীবন শুরু হয়। পরবর্তীতে ১৯৯৭ সালে তিনি একটি বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানিতে অফিসার হিসেবে তার বীমা পেশা শুরু করেন।
২০০৩ সালে তিনি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডে যোগদান করে পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন এবং ২০২১ সালে ১ জানুয়ারি তিনি প্রথম কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্বভার গ্রহণ করেন।
দীর্ঘ ২৫ বছরের বীমা পেশায় তিনি দেশে বিদেশে বীমা বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার, ওয়ার্কশপ ও প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। তিনি থাইল্যান্ড, ভারত, সিঙ্গাপুরে বিভিন্ন ট্রেনিংয়ে অংশ গ্রহন করেন। এছাড়াও তিনি জাপান, মালয়েশিয়া, মিশর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191