শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৪৫ কোম্পানির শেয়ার লেনদেন

  |   বুধবার, ১৫ মে ২০২৪   |   প্রিন্ট   |   56 বার পঠিত

ব্লক মার্কেটে ৪৫ কোম্পানির শেয়ার লেনদেন

অর্থবিজ ডেস্ক :
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ ১৫ মে ৪৫ কোম্পানির মোট ৩৭ কোটি ৩৮ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো- বাংলাদেশ স্টিল, রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, সোনালী পেপার, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৪২ লাখ টাকারও বেশি।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ স্টিলের। এদিন কোম্পানিটির ৫ কোটি ৪৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৩ কোটি ৭৩ লাখ ৭৮ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর ৩ কোটি ৫১ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সোনালী পেপার। অন্য দু’টি কোম্পানির মধ্যে- এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা এবং রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ কোটি ৩২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫২ অপরাহ্ণ | বুধবার, ১৫ মে ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191