
| বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ | প্রিন্ট | 110 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
বাংলাদেশ তাকাফুল ফোরামের (বিটিএফ) আহ্বায়ক কমিটির সভা ২১ মে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ তাকাফুল ফোরামের আহ্বায়ক ড. আইম নেছার উদ্দীনের সভাপতিত্বে আলোচনা ও মতামত পেশ করেন জেনিথ ইসলামী লাইফের সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সেক্রেটারি জেনারেল এবং তাকাফুল ফোরামের উপদেষ্টা এস এম নুরুজ্জামান এবং বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং তাকাফুল ফোরামের উপদেষ্টা মনিরুল আলম তপন।
বাংলাদেশ তাকাফুল ফোরামের (বিটিএফ) সদস্য সচিব আশরাফুজ্জামান আমজাদের সঞ্চালনায় বিভিন্ন বীমা কোম্পানির প্রায় ২৫ নির্বাহী কর্মকর্তা সভায় অংশগ্রহন করেন।

Posted ৮:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
Arthobiz | zaman zaman


