
| শনিবার, ২৫ মে ২০২৪ | প্রিন্ট | 126 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
বীমা মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র মতবিনিময় সভা আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে। রাজধানীর কাওরানবাজারস্থ ন্যাশনাল লাইফ টাওয়ারে সন্ধ্যা ৭টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী সভায় সভাপতিত্ব করবেন। দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদেরকে সভায় যোগ দেয়ার অনুরোধ জানানো হয়েছে। বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
জানা গেছে, বীমা সেক্টরে বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হবে।

Posted ৪:৫৬ অপরাহ্ণ | শনিবার, ২৫ মে ২০২৪
Arthobiz | zaman zaman


