শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক বাজেটে কর অবকাশ চায় বিআইএ

  |   শনিবার, ০১ জুন ২০২৪   |   প্রিন্ট   |   115 বার পঠিত

অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক  বাজেটে কর অবকাশ চায় বিআইএ

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি এবং অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি’র সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রনালয়ের কার্যালয়ে ৩০ মে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে বিআইএ’র প্রেসিডেন্ট তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। স্মারকলিপিতে আসন্ন বাজেটে বীমা খাতে কিছু কিছু ক্ষেত্রে কর অবকাশ চাওয়া হয়েছে।
বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ এবং বিআইএ’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এবং সংগঠনটির নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
বৈঠকে বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কর্মকান্ড সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন এবং বীমা শিল্পের বিভিন্ন প্রকার সমস্যা তুলে ধরেন। সংগঠনের প্রেসিডেন্ট পরে নন-লাইফ বীমায় সকল শ্রেণীর নৌ-কার্গো, নৌ-হাল, বিবিধ বীমাসহ বীমা সেবার পুনর্বীমাযোগ্য সকল প্রিমিয়াম রেমিটেন্সের ওপর ভ্যাট (মূসক) কর্তন অব্যাহতি, পুনর্বীমা কমিশনের বিপরীতে ১৫% উৎসে মূল্য সংযোজন কর আদায় বা কর্তন বিলুপ্তি ও আয়কর আইন- ২০২৩ এর উৎসে কর কর্তন বিলুপ্ত করার অনুরোধ জানান। বৈঠকে বিআই’র নির্বাহী কমিটির সদস্য মো. ইমাম শাহীন, মো. জালালুল আজিম, ফারজানা চৌধুরী ও নাসির উদ্দিন আহমেদ (পাভেল) চলমান স্বাস্থ্য বীমা, ডিজিটাল স্ট্যাম্প ও ডিজিটাল স্বাক্ষর সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী গভীর মনোযোগ সহকারে বীমা খাতের চলমান সমস্যাবলী শুনেন এবং সমাধানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ০১ জুন ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191