শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেঙ্গল ইসলামি লাইফের ৬ষ্ঠ শরীয়াহ সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত

  |   শনিবার, ০১ জুন ২০২৪   |   প্রিন্ট   |   285 বার পঠিত

বেঙ্গল ইসলামি লাইফের ৬ষ্ঠ শরীয়াহ সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত

অর্থবিজ ডেস্ক :
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শরীয়াহ সুপারভাইজরি বোর্ডের ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির প্রধান কার্যালয়স্থ বোর্ড রুমে ৩০ মে এই সভার আয়োজন করা হয়।
মুফতি শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ সি.এস.এ.এ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানির চেয়ারম্যান ও শরীয়াহ সুপারভাইজরি বোর্ডের সদস্য মোস্তফা আজাদ চৌধুরী, কোম্পানির পরিচালক আহমেদ আল ওয়ালী পিএইচডি, ফিকহ সদস্য মুফতি আব্দুল্লাহ মাসুম সি.এস.এ.এ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানির শরীয়াহ বাই লজ, শরীয়াহ অপারেশন গাইডলাইন ৩১ ডিসেম্বর, ২০২৩, কোম্পানির শরীয়াহ বাস্তবায়নে অগ্রগতির প্রতিবেদন পর্যালোচনা এবং অনুমোদন করা হয়। কোম্পানির শরীয়াহ বাই লজ এবং শরীয়াহ অপারেশন গাইডলাইন পরবর্তীতে প্রয়োজনে সংশোধন করা যেতে পারে মর্মে সভায় সকলে ঐকমত্য পোষণ করেন।
সভায় শরীয়াহ বোর্ডের ফিকহ সদস্য মুফতি আব্দুল্লাহ মাসুম সি.এস.এ.এ ’কোম্পানির শরীয়াহ অগ্রগতি: সমস্যা ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক একটি চমৎকার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
উক্ত শরীয়াহ সুপারভাইজরি বোর্ড সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | শনিবার, ০১ জুন ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191