বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ইন্স্যুরেন্সের এমডি বায়জিদ মুজতবার ছোট ভাই এডভোকেট মোস্তফা রেজার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   126 বার পঠিত

ঢাকা ইন্স্যুরেন্সের এমডি বায়জিদ মুজতবার ছোট ভাই এডভোকেট মোস্তফা রেজার ইন্তেকাল

অর্থবিজ ডেস্ক :
ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক বায়জিদ মুজতবা সিদ্দিকীর ছোট ভাই এডভোকেট মোস্তফা রেজা সিদ্দিকী সোমবার (০৭ অক্টোবর) চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন) করেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র এবং দুই ভাই ও চার বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় চেক আপ করাতে হাসপাতালে যান। কতর্বরত ডাক্তাররা তাকে দেখার সময়ে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় তিনি নিজে নিজে দোয়া কালাম পড়েন। সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
সোমবার রাতে স্থানীয় চকবাজার কাপাস গোলা জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে মরহুমের গ্রামের বাড়ি বোয়ালখালিতে ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। একজন সফল আইনজীবি হিসাবে তার খ্যাতি ছিল। এ ছাড়া তিনি দীর্ঘদিন ইর্স্টার্ণ ইন্স্যুরেন্সে কর্মরত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191