
| বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 98 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
সোনালী ব্যাংক পিএলসি বিদায়ী বছরে রেকর্ড পরিমান পরিচালন মুনাফা করেছে । সদ্য-বিদায়ী ২০২৪ সালে ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে ৫ হাজার ৬৩৪ কোটি টাকা। উল্লেখিত বছরে বিগত বছরের চেয়ে এক হাজার ৭৮৮ কোটি টাকা বেশি মুনাফা করেছে।
রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান। এসময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংকের এমডি শওকত আলী খান বলেন, ২০২৩ সাল শেষে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফার পরিমাণ ছিল ৩ হাজার ৮৪৬ কোটি টাকা। রেকর্ড মুনাফার পাশাপাশি ব্যাংকটির আমানতের পরিমাণও বেড়ে ১ লাখ ৬৪ হাজার ৯৬০ কোটি টাকা হয়েছে, যা গত বছরের চেয়ে ১৪ হাজার ৩৪২ কোটি টাকা বেশি।
তিনি বলেন, ২০২৪ সাল শেষে ব্যাংকের নেট ইন্টারেস্ট ইনকামের পরিমাণ বেড়ে এক হাজার ৪২৫ কোটি টাকা হয়েছে। যা গত বছরের চেয়ে ৯৪৯ কোটি টাকা বেশি। ২০২৩ সাল শেষে নেট ইন্টারেস্ট ইনকাম ছিল ৪৭৬ কোটি টাকা। ২০২৩ সালের তুলনায় শ্রেণিকৃত ঋণ ৩ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। এছাড়া ২০২৩ সালের তুলনায় বিতরণ করা ঋণের পরিমাণ কমেছে এক হাজার ৬২৪ কোটি টাকা।

Posted ৬:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫
Arthobiz | zaman zaman


