বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিল থেকে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান শুরু

  |   মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   106 বার পঠিত

এপ্রিল থেকে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান শুরু

অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান শুরু হবে আগামী এপ্রিল মাস থেকে। উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করার লক্ষ্যে সম্ভাব্য গম উৎপাদনের তথ্য জরুরি ভিত্তিতে চেয়েছে সরকার।

সম্প্রতি খাদ্য অধিদপ্তর থেকে দেশের সব আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান ২০২৪ আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে। আসন্ন গম সংগ্রহ অভিযান উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রা ধার্য করার লক্ষ্যে জেলার উপজেলার সম্ভাব্য গম উৎপাদনের তথ্য প্রয়োজন। এজন্য গম উৎপাদনের তথ্য আগামী ১৪ মার্চের মধ্যে ই-মেইলসহ হার্ডকপি জরুরি ভিত্তিতে এ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

একইসঙ্গে তার বিভাগের জেলাগুলোর প্রতি টন গম উৎপাদনের প্রকৃত ব্যয় (খাতওয়ারি) এবং কেজিপ্রতি সম্ভাব্য সংগ্রহ মূল্য প্রেরণ করতে অনুরোধ করা হলো। সম্ভাব্য গম উৎপাদনের তথ্য রাউন্ড ফিগারে (দশমিক ব্যতীত) পাঠাতে হবে। গম উৎপাদনের তথ্য পাঠানোর পর আর কোনো সংশোধনী গ্রহণ করা হবে না।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191