
| সোমবার, ৩০ জুন ২০২৫ | প্রিন্ট | 93 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং লিমিটেড ৩১ ডিসেম্বর-২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
২৯ জুন অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ০৩ পয়সা।
আগামী ২১ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুলাই।

Posted ৫:৩৭ অপরাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫
Arthobiz | zaman zaman


