শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ কোটি টাকা

  |   বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   59 বার পঠিত

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ কোটি টাকা

অর্থবিজ প্রতিবেদক :
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) খেলাপি ঋণ এ বছরের সেপ্টেম্বর নাগাদ ১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। দীর্ঘদিনের ঋণ কেলেঙ্কারি, অনিয়ম ও এস আলম গ্রুপের জালিয়াতি একসময়কার সবচেয়ে লাভজনক এই ব্যাংককে গভীর সংকটে ঠেলে দিয়েছে।
সেপ্টেম্বর শেষে ব্যাংকের মোট ঋণ ছিল ১ লাখ ৮১ হাজার ৮৬০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর মধ্যে ১ লাখ ৬ হাজার কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে। অর্থাৎ ব্যাংকের মোট ঋণের অর্ধেকেরও বেশি এখন অনাদায়ী, যা নন-পারফর্মিং লোন (এনপিএল) হিসেবেই ধরা হচ্ছে।
মাত্র এক বছরে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে ৮৮ হাজার ২৪৮ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ছিল ১৭ হাজার ৭৫২ কোটি টাকা (মোট ঋণের ১১ শতাংশ)।
ব্যাংকটি এখন ৮৫ হাজার ৮৮৬ কোটি টাকার প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) ঘাটতিতে আছে। লোকসান সামাল দিতে ব্যাংকগুলো যে নিরাপত্তা সঞ্চয় রাখে, সেখানে এমন বিশাল ঘাটতি ব্যাংকের ক্ষতির ব্যাপকতা দেখায়।
ব্যাংক সংশ্লিষ্টদের মতে, আগের সরকারের সময় এস আলম গ্রুপ ব্যাংকের বোর্ড নিয়ন্ত্রণে এনে নিজেদের নামে ও প্রক্সি বা ছায়া কোম্পানির মাধ্যমে বিপুল ঋণ নেয়, যার বড় অংশই পরবর্তীতে খেলাপি হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191