
| রবিবার, ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 37 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোগে আজ রোববার (০৮ মার্চ) কোম্পানির প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোম্পানিতে কর্মরত সকণ নারী অংশ নেন।
দিবসটির এ বছরের প্রতিপাদ্যবিষয় ছিল ‘দাও অর্জন করো নারীর অগ্রগতির জন্য সহযোগিতা ও অংশগ্রহণ’। বিষয়ের উপর সূচণা বক্তব্য রাখেন ইভিপি জৈবুনারা (অবলিখন) । শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিএমডি ও সিএফও মিলটন বেপারি এফসিএ, ডিএমডি ও গণ-গ্রামীণ বীমার প্রধান আনোয়ারুল হক, মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস।
প্রধান অতিথি কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন আদিবা রহমান (এসিআইআই-ইউকে) সকল নারী কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ডেল্টা লাইফ নারীদের জন্য কর্মপযোগী পরিবেশ তৈরী ও নারী ক্ষমতায়নে কাজ করে চলেছে।
নারীদের বক্তব্য, গিফট হ্যাম্পার প্রদান ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সভাপতি সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও একচ্যুয়ারী আফরিন হক, এফআইএএ, সিএফএ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।

Posted ৭:১৯ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬
Arthobiz | zaman zaman


