
| সোমবার, ০৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | 24 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেছেন, ইরান ু ইসরাইল যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ।
আজ সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কার কথা জানান। বৈঠকে বিএবির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিএবি চেয়ারম্যান বলেন, বৈঠকটি মূলত পরিচিতিমূলক ছিল। তবে ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ব্যাংকিং খাতের উন্নয়ন, নীতিগত সমন্বয় এবং ভবিষ্যৎ সহযোগিতা জোরদারের বিষয়ও আলোচনায় এসেছে।
তিনি বলেন, দেশের স্বার্থে বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে দুর্বল ব্যাংকগুলোর পুনরুজ্জীবন এবং ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান আবদুল হাই সরকার। তিনি বলেন, এ বিষয়ে গভর্নরের মনোভাব ইতিবাচক।
প্রভিশন সংক্রান্ত নতুন গাইডলাইন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে প্রচলিত এই পদ্ধতিটি বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ চলছে।
ইরান—ইসরাইল যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কাজের পরিবেশ বিঘ্নিত হলে রেমিট্যান্স প্রবাহে প্রভাব পড়তে পারে। তবে পরিস্থিতি কত দিন স্থায়ী হয়, তার ওপরই প্রভাবের মাত্রা নির্ভর করবে।

Posted ১০:২৪ অপরাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২৬
Arthobiz | zaman zaman


