শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধানী লাইফের ২ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর

  |   সোমবার, ৩০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   55 বার পঠিত

সন্ধানী লাইফের ২ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর

অর্থবিজ প্রতিবেদক :
জনপ্রিয় অভিনেতা শামস ইবনে ওবায়েদ (শামস সুমন) এর মৃত্যুদাবির ২ লাখ টাকার চেক মাত্র দুই কর্মদিবসের মধ্যে পরিশোধ করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত ২৫ মার্চ (বুধবার) ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড (চ্যানেল আই) এর কনফারেন্স রুমে চ্যানেল আই কর্তৃপক্ষ ও শামস ইবনে ওবায়েদ (শামস সুমন) এর স্ত্রীর নিকট এই চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার ও কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ এবং মরহুমের স্ত্রী সহ পরিবারের সদস্যগণ।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৭ অপরাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191