শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গার্ডিয়ান লাইফের বীমা সহায়তায় দুই ঋণগ্রহীতার পরিবার ঋণমুক্ত

  |   বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   33 বার পঠিত

গার্ডিয়ান লাইফের বীমা সহায়তায় দুই ঋণগ্রহীতার পরিবার ঋণমুক্ত

অর্থবিজ প্রতিবেদক :
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর যৌথ উদ্যোগে দুই ঋণগ্রহীতার পরিবারের হাতে বীমা দাবির অর্থ হস্তান্তর করা হয়েছে, যার ফলে তারা ঋণের দায় থেকে মুক্তি পেয়েছেন।
চুক্তি অনুযায়ী, এফআইভিডিবি থেকে ঋণ গ্রহণকারী সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে লাইফ ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় অন্তর্ভুক্ত থাকেন। ফলে কোনো ঋণগ্রহীতা ঋণ পরিশোধের আগে মৃত্যুবরণ করলে তার বকেয়া ঋণ গার্ডিয়ান লাইফ পরিশোধ করে।
সম্প্রতি এফআইভিডিবির দুই সদস্য অঞ্জু নায়েক ও জাফুরা বেগম যথাক্রমে ৭০ হাজার টাকা ও ৬০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। ঋণ পরিশোধের আগেই গত ৬ ফেব্রুয়ারি উচ্চ জ্বরজনিত কারণে অঞ্জু নায়েক এবং ৮ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে জাফুরা বেগম মারা যান।
পরবর্তীতে ১ এপ্রিল ২০২৬ তারিখে সিলেটের খাদিমনগরের কল্লাগ্রামে অবস্থিত এফআইভিডিবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ সংশ্লিষ্ট দুই ঋণের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে এবং তা তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড ইপিএমও ফাসিহুল মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট নওশাদুল করিম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রাফায়েত সিদকদার রজত এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দিতিপ্রিয়া রায় চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এফআইভিডিবির পক্ষ থেকে বোর্ড মেম্বার এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং এক্সিকিউটিভ ডিরেক্টর বজলে মোস্তফা রাজীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গার্ডিয়ান লাইফের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দিতিপ্রিয়া রায় চৌধুরী বলেন, ‘প্রতিটি বীমা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। পরিবারের ক্ষতি পূরণ করা সম্ভব না হলেও আমরা দ্রুততম সময়ে তাদের প্রাপ্য দাবি পরিশোধ করতে পেরে প্রতিশ্রুতি রক্ষা করেছি।’
এফআইভিডিবির এক্সিকিউটিভ ডিরেক্টর বজলে মোস্তফা রাজী বলেন, ‘আমাদের সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গার্ডিয়ান লাইফের সঙ্গে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরিবারকে সুরক্ষা দেয়।’

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191