শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে দুই কর্মদিবসে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

  |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   36 বার পঠিত

ফেনীতে দুই কর্মদিবসে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

অর্থবিজ প্রতিবেদক :
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মাত্র দুই কর্মদিবসের মধ্যে এক গ্রাহকের মৃত্যুদাবি নিষ্পত্তি করে তার মনোনিতকের হাতে চেক তুলে দিয়েছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ফেনী শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে মৃত গ্রাহক হানিফ সওদাগরের মনোনিতকের ১ লাখ ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। গ্রাহক বছরে ৩০ হাজার টাকা প্রিমিয়াম জমা দিতেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার মো. আরিফ হোসেন। তিনি বলেন, দ্রুত দাবি নিষ্পত্তির মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনে প্রতিষ্ঠানটি কাজ করছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অপারেশন অফিসার মো. শাহাদাত হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম এবং সেলস ম্যানেজার আবুল মোবারক। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির ভিপি ও হেড অব ট্রেইনিং মো. নাহিদুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন সেলস ম্যানেজার মো. শাহিনুল ইসলাম। প্রায় ৩০০ কর্মীর উপস্থিতিতে উন্নয়ন ও প্রশিক্ষণমূলক সভা অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191