শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেঙ্গল ইসলামি লাইফের ২ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর

  |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   30 বার পঠিত

বেঙ্গল ইসলামি লাইফের ২ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর

অর্থবিজ ডেস্ক :
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা গ্রাহক মো. রমজান মিয়ার মরণোত্তর বীমাদাবির চেক তার মনোনিতক সহধর্মিণীর কাছে হস্তান্তর করা হয়েছে| গত শুক্রবার (২৪ এপ্রিল) রংপুরের ছোট মন্থনা এলাকায় মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২,০০,০০০ (দুই লাখ) টাকার মৃত্যুদাবির চেকটি প্রদান করা হয়|
মো. রমজান মিয়া ছিলেন মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান চৌধুরী আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ লিমিটেডের অফিস পিয়ন| বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকটি তার সহধর্মিণীর& কাছে হস্তান্তর করেন|
অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন| এ সময়, কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বলেন, লাইফ বীমা শুধুমাত্র আর্থিক সুরক্ষা নয়, এটি পরিবারের জন্য একটি নির্ভরতার প্রতীক| এটি দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ায়| তিনি আরও বলেন, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর দাবি পরিশোধের হার বর্তমানে ৯৭.৫০% এবং ভবিষ্যতেও গ্রাহকদের দ্রুত দাবি নিষ্পত্তির জন্য আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে|

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191