
| বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 38 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
আবদুল্লাহ আল-মাহমুদ (মাহিন) ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন| ২৮ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির ১১৫তম পরিচালনা পর্ষদ সভায় তিনি চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হন| তিন দশকেরও বেশি সময়ের উদ্যোক্তা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব মাহমুদ বাংলাদেশের শিল্প খাতের একজন অগ্রগণ্য পথিকৃৎ| তিনি মাহিন গ্রুপের প্রতিষ্ঠাতা| ১৯৯৩ সালে মাহিন অ্যাপারেলস লিমিটেড এবং ১৯৯৬ সালে হামিদ ফেব্রিক্স লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের বস্ত্র ও পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ (ঠবৎঃরপধষ ওহঃবমৎধঃরড়হ) প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন|
শিল্পক্ষেত্রে সাফল্যের পাশাপাশি মাহমুদ ২০০০ সালে ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান| তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (ইওঅ))-এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (ইঅচখঈ)-এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন| এর আগে তিনি বিজিএমইএ-এর পরিচালক এবং বিটিএমএ-এর সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন|
ব্যবসায়িক অবদানের ¯^ীকৃতি¯^রূপ তিনি একাধিকবার সিআইপি (ঈওচ) এবং জাতীয় রাজ¯^ বোর্ড কর্তৃক ‘কর বাহাদুর’ পুরস্কারে ভূষিত হয়েছেন| করপোরেট দায়িত্বের পাশাপাশি তিনি শিক্ষা ও সংস্কৃতির প্রসারেও নিবেদিত, যার অংশ হিসেবে তিনি জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের পরিচালকের দায়িত্ব পালন করছেন|

Posted ৯:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


