
| সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট | 31 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক,
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে ‘বিজনেস ডেভেলপমেন্ট লিডারশীপ সামিট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে| রোববার (৩ মে) কক্সবাজারের হোটেল কল্লোলের কনফারেন্স হলে এ সামিট আয়োজন করা হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান| তিনি একই সঙ্গে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য|
সামিটে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও হেড অব ট্রেইনার মো. নাহিদুল ইসলাম| তিনি গ্রুপ ও হেলথ ইন্স্যুরেন্স বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন| বিশেষ অতিথি ছিলেন কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. শাহাদাত হোসেন|
অনুষ্ঠানে সদ্য যোগদান করা ব্রাঞ্চ ম্যানেজার ও এক্সিকিউটিভদের ফুল দিয়ে বরণ করা হয়| এতে সভাপতিত্ব করেন কোম্পানির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মো. আরিফ হোসেন| সঞ্চালনা করেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন|
সামিটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক ব্রাঞ্চ ম্যানেজার ও এক্সিকিউটিভ অংশ নেন| আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজন কোম্পানির ব্যবসায়িক সম্প্রসারণ ও নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখবে|

Posted ৪:১৯ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬
Arthobiz | zaman zaman


