বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে : শাহেদা ওবায়েদ

  |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   40 বার পঠিত

শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে : শাহেদা ওবায়েদ

সিডনি থেকে আতাউর রহমান ঃ
বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. শাহেদা ওবায়েদ দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে সম্পূর্ণভাবে রাজনৈতিক ও দলীয় প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন|
অস্ট্রেলিয়ার সিডনিতে লাকে¤^াস্থ ধানসিঁড়ি রেস্টুরেন্টের হল রুমে ১ মে সন্ধ্যায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন|
তিনি বলেন, একটি জাতির টেকসই উন্নয়ন ও মেধাবিকাশ নিশ্চিত করতে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনকে ¯^াধীন ও নিরপেক্ষ পরিবেশে পরিচালনা করা অপরিহার্য|
অনুষ্ঠানে প্রফেসর ড. শাহেদা ওবায়েদ ‘ˆবশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক আলোচনায় দেশের শিক্ষাখাতের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং টেকসই উন্নয়নের কৌশল তুলে ধরে বলেন, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলা খাতে নিরপেক্ষতা নিশ্চিত না হলে প্রকৃত মেধা ও দক্ষতার বিকাশ বাধাগ্রস্ত হবে|
তিনি বলেন, বিশ্ব প্রতিযোগিতার এই যুগে শিক্ষাকে কেবল জ্ঞানার্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দক্ষতা, উদ্ভাবন ও মূল্যবোধভিত্তিক মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে|
অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষক, এডুকেশন প্রোভাইডার, শিক্ষা সহায়তাকারী সংস্থা, গবেষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে সেমিনারটি ˆবচিত্র্যময় ও সমৃদ্ধ হয়ে ওঠে|
‘ভয়েস অফ সিডনি’-এর সম্পাদক অর্ক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিলায়াবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী ও অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন|
এ সময় সেমিনারে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন—বিজ্ঞানী ড. হুমায়ের চৌধুরী রানা, ড. ওয়ালিউল ইসলাম, ড. নার্গিস বানু, বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ড. মো. সিরাজুল হক, কমিউনিটির সিনিয়র সিটিজেন গামা আবদুল কাদির, শিক্ষাবিদ আরিফুর রহমান খাদেম, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর শিরিন আক্তার, একুশ ও ¯^াধীনতা পদকপ্রাপ্ত লেখক আব্রাহাম লিংকন, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান, অস্ট্রেলিয়ান লিবারেল পার্টির নেতা ও জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক জাকির আলম লেনিন, বিএনপি অস্ট্রেলিয়ার সিনিয়র সহ-সভাপতি একেএম ফজলুল হক শফিক, দি গ্লোবাল এডুকেশন হাব সিডনির প্রধান নির্বাহী বেলাল হোসেন ঢালী, স্টাডি অস্ট্রেলিয়া এডুকেশন উইথ ভিসার প্রধান নির্বাহী হাজী মোহাম্মাদ দেলোওয়ার হোসেনসহ আরও অনেকে|

এছাড়া আরও বক্তব্য দেন—বিএনপির অস্ট্রেলিয়া শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট মোবারক হোসেন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহ, রুহুল আহমেদ সওদাগর, মোহাম্মাদ আলী সিকদার, নবধারা নিউজের সম্পাদক আবুল কালাম আজাদ, দিনলিপি অনলাইন নিউজের প্রধান সম্পাদক এস এম দিদার হোসেন, দিলারা জাহান, এহতেশামুল মুজিব মৃদুল, পলি ফরহাদ, আরফিনা মিতা, আতিক হেলাল, জাহাঙ্গীর আলম, ফাহমিদা খোন্দকার এবং অভিনেতা আশরাফ কবির প্রমুখ| প্রবাসী পত্রিকা ‘বিদেশ বাংলা’ ও ‘ভয়েস অফ সিডনি’ যৌথভাবে সেমিনারটি আয়োজন করে|

 

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191