বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

  |   শনিবার, ০৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   191 বার পঠিত

কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

অর্থবিজ প্রতিবেদন :
কুমিল্লার কোম্পানীগঞ্জে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মৃত্যুদাবির চেক গ্রাহকের নমিনির কাছে হস্তান্তর করা হয়েছে|
আজ শনিবার (৯ মে) কোম্পানির কোম্পানীগঞ্জ শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহক জোহরা বেগমের পলিসির নমিনির হাতে ১ লাখ ৯৭ হাজার টাকার চেক তুলে দেয়া হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকটি হস্তান্তর করেন কোম্পানির বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, যিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মে¤^ার হিসেবেও দায়িত্ব পালন করছেন|
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির অবলিখন ও কাস্টমার সার্ভিস বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সংগঠন প্রধান মো. হাবিবুর রহমান এবং দারুস সুন্নাহ আল ইসলামীয়া মাদ্রাসার বিভাগীয় প্রধান আলহাজ হযরত মাওলানা হাফেজ কারী আবু হানিফ|
সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ শাখা অফিসের ইনচার্জ মো. আবুল বাশার| অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র উন্নয়ন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান| সভা শেষে প্রধান অতিথি ব্যবসা সফল কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন| খবর বিজ্ঞপ্তি|

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৬ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191