বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গার্ডিয়ান লাইফ ও রেকিট বাংলাদেশের মধ্যে চুক্তি

  |   সোমবার, ১১ মে ২০২৬   |   প্রিন্ট   |   37 বার পঠিত

গার্ডিয়ান লাইফ ও রেকিট বাংলাদেশের মধ্যে চুক্তি

অর্থবিজ ডেস্ক :
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও রেকিট বাংলাদেশ পিএলসির মধ্যে বীমা সুরক্ষা প্রদানে একটি চুক্তি ¯^াক্ষর হয়েছে| এই চুক্তির আওতায় রেকিট বাংলাদেশ পিএলসির কর্মী ও তাদের পরিবারের সদস্যরা গার্ডিয়ানের আর্থিক ও ¯^াস্থ্য সুরক্ষা সুবিধা পাবেন| পাশাপাশি তারা সহজেই মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন|
রাজধানীর গুলশানে গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয়ে গত ৫ মে এই চুক্তি ¯^াক্ষর হয়| গার্ডিয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম এবং রেকিট বাংলাদেশ পিএলসির কমার্শিয়াল এইচআর প্রধান অনিন্দিতা ত্রিশা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে ¯^াক্ষর করেন|
অংশীদারিত্ব প্রসঙ্গে শেখ রকিবুল করিম বলেন, কর্মী ও তাঁদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করা একটি শক্তিশালী ও দক্ষ প্রতিষ্ঠান গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশ| রেকিট বাংলাদেশ পিএলসির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে তাদের কর্মী ও পরিবারের সদস্যদের জীবনবীমা ও চিকিৎসাসেবা দেওয়া হবে| এতে কর্মীরা মানসিক ¯^স্তি পাবেন এবং নিজেদের দায়িত্ব পালনে আরও মনোযোগী হতে পারবেন|
রেকিট বাংলাদেশ পিএলসির কমার্শিয়াল এইচআর প্রধান অনিন্দিতা ত্রিশা বলেন, ডিজিটাল প্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে বীমা দাবি জমা দেওয়ার প্রক্রিয়াকে আধুনিক করেছে গার্ডিয়ান| ফলে পুরো প্রক্রিয়া এখন আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব হয়েছে|
অনুষ্ঠানে গার্ডিয়ানের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার সানিয়াত রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ বিজনেস প্রধান গাজী রাফি আহমেদ শামস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ সার্ভিসেসের ডেপুটি প্রধান ইফতেখার আহমেদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ বিজনেস লিড মোহাম্মদ শোয়েব এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার মুবাসসির বুশরা উপস্থিত ছিলেন|

 

Facebook Comments Box
advertisement

Posted ১১:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191