বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজারে ক্রেতা সংকট : বড় ধরনের দর পতন

  |   মঙ্গলবার, ১৪ মে ২০২৪   |   প্রিন্ট   |   76 বার পঠিত

শেয়ারবাজারে ক্রেতা সংকট : বড় ধরনের দর পতন

অর্থবিজ ডেস্ক :
দেশের শেয়ারবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢালাও দরপতন হয়েছে। সবকটি খাতের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার কারণে সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ২০০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম একদিনে অনেক কমেছে। লেনদেনের বেশিরভাগ সময় এসব প্রতিষ্ঠানের শেযারের কোন ক্রয় আদেশ ছিল না।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এ সব প্রতিষ্ঠানের ক্রয় আদেশের ঘর শূন্য ছিল। ফলে এ বাজারটিতেও সূচকের বড় পতন হয়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের তিন কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন হলো।
মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচক ঋণাত্মক হয়ে পড়ে। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দরপতনের মাত্রা বাড়তে থাকে। ফলে সিংহভাগ প্রতিষ্ঠানের দরপতনের সঙ্গে সূচকের বড় পতনের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে মাত্র ৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৩৪৩টি প্রতিষ্ঠানের। আর ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৫ পয়েন্টে নেমে গেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ১ হাজার ২২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৯১ পয়েন্টে অবস্থান করছে।
সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমানও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬৬৪ কোটি ৩৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯৬৮ কোটি ৮৮ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৩০৪ কোটি ৫২ লাখ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৭০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯৮টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৪ কোটি ৭১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১০৮ কোটি ৯০ লাখ টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মে ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191