বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্যাপক দরপতন

  |   রবিবার, ০৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   80 বার পঠিত

শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্যাপক দরপতন

অর্থবিজ প্রতিবেদক :
দেশের দুটি শেয়ারবাজার আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্যাপক দরপতন হয় । এদিন সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও তার স্থায়ীত্ব ছিল সামান্য। পরবর্তীতে সূচকের একটানা পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২৫ শতাংশ বা ৬৫.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭১.৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২০.৮২ পয়েন্টে এবং ডিএসই– ৩০ সূচক ২২.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৩৫.৪৫ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩ টির, কমেছে ৩৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির।
আজ ডিএসইতে ১০ কোটি ৭৪ লাখ ৬৫ হাজার ১২৮ টি শেয়ার ১ লাখ ৯ হাজার ৬৪০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫৭ কোটি ৯০ লাখ ২২ হাজার টাকা। গত কার্যদিবসে অর্থাৎ ৬ জুন ডিএসইতে ১৪ কোটি ১৩ লাখ ২৬ হাজার ৮১১ টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ২৬১ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৪২ কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা। আজ লেনদেন কমেছে ১৮৪ কোটি ৭০ লাখ ২৩ হাজার টাকা।
আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭১ শতাংশ বা ১০৬.৩৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৪ হাজার ৮৪০.৪৮ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া ২১৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪ টির, কমেছে ১৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১০৭ কোটি ৮২ লাখ ৮০ হাজার ২৪৯ টাকা।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪২ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুন ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191