
| বুধবার, ২৬ জুন ২০২৪ | প্রিন্ট | 75 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ২৬ জুন বুধবার ব্লক মার্কেটে ৬৬ কোম্পানির মোট ১২২ কোটি ৭ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ৭ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৭টি হলো, রেনাটা লিমিটেড, প্রগতি লাইফ ইন্সুরেন্স, ফাইন ফুডস, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। আজ এই সাত কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৮৫ কোটি ৯৯ লাখ টাকারও বেশি।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। এদিন কোম্পানিটির ৫৮ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৫ কোটি ৪৮ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড।
অন্য কোম্পানিগুলোর মধ্যে, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৪ কোটি ৮৯ লাখ ৬৮ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্রুরেন্সের ৩ কোটি ৫২ লাখ ২৮ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ৩ কোটি ১৬ লাখ ৫৫ হাজার টাকা এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ৩ কোটি ৫ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Posted ৬:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুন ২০২৪
Arthobiz | zaman zaman


