বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংক ছাড়ছে দেশী বিদেশী উদ্যোক্তা প্রতিষ্ঠান

  |   শুক্রবার, ২৮ জুন ২০২৪   |   প্রিন্ট   |   116 বার পঠিত

ইসলামী ব্যাংক ছাড়ছে দেশী বিদেশী উদ্যোক্তা প্রতিষ্ঠান

অর্থবিজ প্রতিবেদক :
একের পর এক ছেড়ে যাচ্ছে ইসলামী ব্যাংকের উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো। এবার ছেড়ে গেলো বাংলাদেশ ইসলামিক সেন্টার। এই উদ্যোক্তা প্রতিষ্ঠানের হাতে থাকা ব্যাংকটির সব শেয়ার বিক্রি করে দিয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে প্রতিষ্ঠানটির সব শেয়ার বিক্রি হয়ে গেছে। এর আগে প্রতিষ্ঠানটি তাদের শেয়ার ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিল।
ঘোষণায় বলা হয়, প্রতিষ্ঠানটির হাতে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ শেয়ার রয়েছে। বাজারমূল্যে যার দাম প্রায় ১১ কোটি টাকা। এর আগে ইসলামী ব্যাংকের দেশি-বিদেশি বেশ কিছু উদ্যোক্তা প্রতিষ্ঠান তাদের শেয়ার বিক্রি করে ব্যাংকটি ছেড়ে চলে গেছে। এদের মধ্যে একটি সৌদি কোম্পানিও রয়েছে।
বাংলাদেশ ইসলামিক সেন্টার এর আগে জানিয়েছে, ৩০ দিনের মধ্যে এই শেয়ার বিক্রি সম্পন্ন করা হবে। তবে ডিএসইর তথ্য বলছে, ২৭ জুন এক দিনেই ব্লক মার্কেটে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ শেয়ারের হাতবদল হয়ে গেছে। অর্থাৎ আগে থেকেই বাংলাদেশ ইসলামিক সেন্টারের ধারণ করা ইসলামী ব্যাংকের এই শেয়ার বিক্রির প্রক্রিয়াটি চূড়ান্ত হয়েছিল। এ দিনে আনুষ্ঠানিকভাবে হাতবদল হয়েছে মাত্র।
২০২৩ সালের অক্টোবরে ইসলামী ব্যাংক বাংলাদেশের মালিকানা ও পরিচালনা থেকে সরে দাঁড়ায় সৌদি আরবভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে যুক্ত ছিল আন্তর্জাতিক ঋণদাতা এই সংস্থা। আইডিবির পক্ষে সর্বশেষ ব্যাংকটিতে পরিচালক ছিলেন মোহাম্মদ আল-মিদানী। আইডিবি তাদের হাতে থাকা ইসলামী ব্যাংকের সব শেয়ারও ছেড়ে দেয়।
১৯৮৩ সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে জামায়াত-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানই ২০১১ সাল পর্যন্ত ব্যাংকটি পরিচালনায় যুক্ত ছিল। ২০১৭ সালে একাধিক কোম্পানির নামে ২ শতাংশ করে শেয়ার কিনে ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। গ্রুপটির চেয়ারম্যান সাইফুল আলমের ছেলে আহসানুল আলম এখন ব্যাংকটির চেয়ারম্যান।
এরপর দেশি ও বিদেশি শেয়ারধারীরা একে একে ব্যাংকটি ছেড়ে চলে যেতে থাকেন। ২০১৭ সালের এপ্রিলে সব শেয়ার বিক্রি করে দেয় স্থানীয় উদ্যোক্তা ইবনে সিনা ট্রাস্ট। এরপর ওই বছরের মে মাসে কিছু শেয়ার বিক্রি করে দেয় আইডিবি। ২০১৭ সালের সেপ্টেম্বরে ব্যাংকটির শেয়ার ছেড়ে দেয় কুয়েত ফাইন্যান্স হাউস।
গত বছরের জুনে শেয়ার ও পরিচালক পদ ছাড়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। গত জুলাইয়ে শেয়ার ও পরিচালক পদ ছাড়ে সৌদি আরবের আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি। এখন ব্যাংকটিতে মাত্র একজন বিদেশি পরিচালক রয়েছেন। বাকি ব্যক্তিরা এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিনিধি।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ জুন ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191