
| সোমবার, ০১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 85 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
২০২৩-২৪ অর্থবছরের শেষ মাস জুনে দেশে প্রবাসী আয় এসেছে ২ দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলার। এই অর্থ আগের বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ৫৯ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিলো ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে মোট প্রবাসী আয় এসেছে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৬৬ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে প্রবাসীরা দেশে বেশি অর্থ পাঠানোর ফলে জুনে প্রবাসী আয় বেড়েছে।

Posted ৯:৩০ অপরাহ্ণ | সোমবার, ০১ জুলাই ২০২৪
Arthobiz | zaman zaman


