বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনিথ ইসলামী লাইফের ১১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : ফরিদুন্নাহার লাইলী চেয়ারম্যান, এনায়েত উল্যাহ ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

  |   শনিবার, ০৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   86 বার পঠিত

জেনিথ ইসলামী লাইফের ১১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : ফরিদুন্নাহার লাইলী চেয়ারম্যান, এনায়েত উল্যাহ ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

অর্থবিজ ডেস্ক :
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১১তম বার্ষিক সাধারন সভা আজ ৬ জুলাই শনিবার হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী এমপি।
সভায় সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী এমপি ও ভাইস চেয়ারম্যান পদে এ টি এম এনায়েত উল্যাহ দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালক মো. ছায়েদুর রহমান, নিরপেক্ষ পরিচালক গোলাম নবী এফসিএ, কাজী মো. মোরতুজা আলী এসিআইআই, বিদ্যুৎ চন্দ্র গুপ্ত এফসিএ, ও বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান, শরীয়াহ কাউন্সিলের সদস্য মাওলানা এ বি এম মাছুম বিল্লাহ, কোম্পানি সেক্রেটারি আবদুর রহমান সিএফও ফারুক আহমেদ। এরআগে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী এমপি’র সভাপতিত্বি কোম্পানির পরিচালনা পর্ষদের ৭১ তম সভা অনুষ্ঠিত হয়।পুনর্নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুলাই ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191